Zoology Masters Circular - Session 2026-27
Attachments 2
প্রাণিবিদ্যা বিভাগের স্নাতকোত্তর (মাস্টার্স) ২০২৫-২৬ শিক্ষাবর্ষে ভর্তির বিজ্ঞপ্তি
নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগে ২০২৫-২৬ শিক্ষাবর্ষে স্নাতকোত্তর (M.Sc. in Zoology) এ ভর্তির জন্য দরখাস্ত আহ্বান করা যাচ্ছে। ভর্তিচ্ছু শিক্ষার্থীদেরকে বিভাগীয় অফিস চলাকালীন সময়ে আগামী ০৫.১০.২০২৬ হতে ০১.১১.২০২৬ তারিখের মধ্যে আবেদন ফরম সরাসরি প্রাণিবিদ্যা বিভাগ অথবা নোবিপ্রবি ওয়েবসাইট (www.nstu.edu.bd) থেকে সংগ্রহ করতে হবে। যথাযথভাবে পূরণকৃত আবেদন ফরমগুলো ০১.১১.২০২৬ তারিখের মধ্যেই বিভাগীয় অফিসে(সরাসরি অথবা ডাকযোগে) পৌছাতে হবে। আবেদন ফরম এর মূল্য ১২০০/-(এক হাজার দুইশত) টাকা(অফেরত যোগ্য)। আবেদনকারীকে “প্রাণিবিদ্যা বিবিধ” হিসাব নম্বর “০২০০০২৩৩৩৯৮১১”, অগ্রণী ব্যাংক পি.এল. নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শাখার অনুকূলে ১২০০/- টাকা জমা প্রদানপূর্বক মূল রশিদ আবেদনের সাথে সংযুক্ত করতে হবে। ভর্তি পরীক্ষা(লিখিত ও মৌখিক) ০৪.১১.২০২৬ তারিখে প্রানিবিদ্যা বিভাগে অনুষ্ঠিত হবে এবং উক্ত তারিখে পরিক্ষার ফলাফল প্রকাশ করা হবে।