NSTU
Official Announcements
Back to All Notices
Notice

সমাবর্তন সংক্রান্ত বিজ্ঞপ্তি

Published: 20 Oct 2026 1 attachment

Attachments 1

সমাবর্তন সংক্রান্ত বিজ্ঞপ্তি PDF
Download

সমাবর্তন সংক্রান্ত বিজ্ঞপ্তি

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ২৪ জানুয়ারি ২০২৭ তারিখে অনুষ্ঠিতব্য তৃতীয় সমাবর্তন সম্পর্কে বিভিন্ন ধরনের তথ্য প্রচারিত হচ্ছে, যা বিভ্রান্তির সৃষ্টি করতে পারে। এ বিষয়ে সংশ্লিষ্ট সকলকে সঠিক ও নির্ভরযোগ্য তথ্যের ভিত্তিতে অবগত থাকার জন্য অনুরোধ জানানো যাচ্ছে।

সমাবর্তন সংক্রান্ত সর্বশেষ ও হালনাগাদ তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট এবং সমাবর্তনের নির্ধারিত ওয়েবসাইট https://convocation.nstu.edu.bd/ থেকে জানা যাবে।

এমতাবস্থায়, সমাবর্তন সংক্রান্ত যেকোনো তথ্যের সত্যতা যাচাই করে নেওয়া এবং নির্ভরযোগ্য সূত্র থেকে প্রাপ্ত তথ্যের ওপর গুরুত্ব দেওয়ার জন্য সংশ্লিষ্ট সকলকে অনুরোধ করা হলো।