৩য় সমাবর্তন সংক্রান্ত সংশোধিত বিজ্ঞপ্তি
Attachments 1
২৬ অক্টোবর ২০২৬ অনুষ্ঠিত বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন কমিটির সভার সিদ্ধান্তক্রমে সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ‘৩য় সমাবর্তন – ২০২৭’ এর রেজিস্ট্রেশন ফি ও অন্যান্য বিষয়ে পূর্বে গৃহীত সিদ্ধান্ত নিম্নরূপভাবে সংশোধন করা হয়েছে:
রেজিস্ট্রেশন ফি:
১) স্নাতক/স্নাতকোত্তর/পোস্ট গ্র্যাজুয়েট ডিপ্লোমা (অনার্স ও এইচএসসি)/প্রফেশনাল মাস্টার্স (অনার্সসহ) = ৪,০০০/- (চার হাজার) টাকা
২) স্নাতক ও স্নাতকোত্তর/পোস্ট গ্র্যাজুয়েট ডিপ্লোমা ও প্রফেশনাল মাস্টার্স (একই সাথে) = ৫,০০০/- (পাঁচ হাজার) টাকা
উল্লেখ্য, সমাবর্তনের দিন অভিভাবকদের ক্যাম্পাসে আসতে কোনো বাধা নেই। সমাবর্তন অনুষ্ঠান চলাকালে অভিভাবকগণ বীরশ্রেষ্ঠ শহীদ মোহাম্মদ রুহুল আমিন অডিটোরিয়ামে অবস্থান করবেন এবং অডিটোরিয়ামের স্ক্রিনে অনুষ্ঠান উপভোগ করবেন। অভিভাবকদের জন্য রেজিস্ট্রেশনের প্রয়োজন নেই। ক্যাম্পাসে অভিভাবকগণের নির্ধারিত অবস্থানের জন্য শিক্ষার্থীদেরকে গাউন সংগ্রহের সময় ‘অভিভাবক পাস’ সংগ্রহের অনুরোধ করা হলো।