NSTU
Official Announcements
Back to All Notices
Notice

নজরুল বর্ষ উদ্‌যাপন উপলক্ষে সেমিনার ও পুরস্কার বিতরণী অনু্ষ্ঠানের আয়োজন করা প্রসঙ্গে।

Published: 28 Oct 2026 1 attachment

Attachments 1

নজরুল বর্ষ উদ্‌যাপন নোটিশ PDF
Download

সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয় কর্তৃক ঘোষিত নজরুল বর্ষ উদযাপন উপলক্ষে আগামী ৫ নভেম্বর ২০২৬ একটি সেমিনার ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

সময়ঃ আগামী ৫ নভেম্বর ২০২৬, বৃহস্পতিবার, সকাল ১০:০০টায়

স্থানঃ বীরশ্রেষ্ঠ শহীদ মোহাম্মদ রুহুল আমিন অডিটোরিয়াম, নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়

উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার সদয় সম্মতি জ্ঞাপন করেছেন নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য অধ্যাপক ড. গোলাম রব্বানী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন মাননীয় উপ-উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ শফিকুল ইসলাম এবং মাননীয় কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. হাছান উদ্দীন।

অনুষ্ঠানে কি-নোট স্পিকার হিসেবে উপস্থিত থাকবেন বাংলা একাডেমির মহাপরিচালক ড. মোহাম্মদ আজম এবং আলোচক হিসেবে উপস্থিত থাকবেন সাহিত্যিক ও নজরুল-বিশেষজ্ঞ ড. আবু হেনা আবদুল আউয়াল। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন নোয়াখালীতে নজরুল বর্ষ উদযাপন কমিটির সম্মানিত আহ্বায়ক অধ্যাপক ড. গাজী মো. মহসিনা।

উক্ত অনুষ্ঠানকে সফল ও প্রাণবন্ত করার লক্ষ্যে বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষক-শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীকে যথাসময়ে উপস্থিত থাকার জন্য অনুরোধ করা হলো।