নোবিপ্রবি পিএইচডি ফেলোশীপ ২০২৫-২৬ (জানুয়ারী - জুন) এর জন্য আবেদন আহ্ববান
Attachments 1
নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) পিএইচডি প্রোগ্রামে ভর্তিকৃত যোগ্য গবেষকদের নিকট থেকে নোবিপ্রবি পিএইচডি ফেলোশিপ ২০২৫-২০২৬ (জানুয়ারি-জুন) এর জন্য নির্ধারিত শর্তসাপেক্ষে আবেদন আহ্বান করা যাচ্ছে। আগ্রহী গবেষকদের নির্ধারিত আবেদনপত্র যথাযথভাবে পূরণ করে প্রয়োজনীয় কাগজপত্রসহ নির্ধারিত সময়ের মধ্যে শিক্ষা শাখা, রেজিস্ট্রার দপ্তরে জমা দেওয়ার জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।
১। আবেদনের সঙ্গে প্রয়োজনীয় কাগজপত্র
আবেদনপত্রের সঙ্গে নিম্নলিখিত কাগজপত্র সংযুক্ত করতে হবে:
ক) পিএইচডি প্রোগ্রামে ভর্তির প্রমাণপত্রের অনুলিপি।
খ) সকল শিক্ষাগত যোগ্যতার সনদপত্রের সত্যায়িত অনুলিপি।
গ) সম্প্রতি তোলা ১ (এক) কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি।
ঘ) সুপারভাইজার কর্তৃক সত্যায়িত গবেষণা প্রস্তাবনার (Research Proposal) অনুলিপি।
বিস্তারিত জানতে নোটিশের পিডিএফ ফাইল দেখুন।