NSTU
Official Announcements
Back to All Notices
Notice

চুক্তিভিত্তিক নিয়োগ বিজ্ঞপ্তি

Published: 19 Nov 2026 2 attachments

Attachments 2

নিয়োগ বিজ্ঞপ্তি PDF
Download
আবেদন ফরম DOCX

পদের নামঃ চীফ মেডিকেল অফিসার

বেতনঃ ১,১৩,০০০ - ১,৪৮,৮০০ টাকা

চুক্তিভিত্তিক নিয়োগের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা

(ক) এমবিবিএস ডিগ্রিসহ পোস্ট গ্র্যাজুয়েট ডিগ্রি/ডিপ্লোমা থাকতে হবে। এফসিপিএস/সমমান ডিগ্রিধারীদের অগ্রাধিকার দেয়া হবে।

(খ) ইন্টার্নশিপ সম্পন্ন করার পর সরকারি/আধা সরকারি/স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে/পাবলিক বিশ্ববিদ্যালয়ে চিকিৎসক হিসেবে ১৫ বছরের অভিজ্ঞতা; তন্মধ্যে ডেপুটি চীফ মেডিকেল অফিসার/সমমানের পদে ০৫ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। বিএমডিসি রেজিস্ট্রেশন থাকতে হবে।

(গ) নিয়োগের জন্য প্রার্থীকে সিভিল সার্জন কর্তৃক সংশ্লিষ্ট পদে কাজ করার মতো শারীরিক ও মানসিক সুস্থতার সনদ সংশ্লিষ্ট নিয়োগ কমিটির নিকট প্রদর্শন করিতে হইবে।

(ঘ) সরকারি/আধাসরকারি/স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের অবসরপ্রাপ্ত কর্মচারীকে নিয়োগ প্রদান করা হইলে এ সংক্রান্ত সরকারি চাকরি আইন, ২০১৮ এর ধারা ৪৯ অনুযায়ী নিয়োগপ্রাপ্ত কর্মচারী অবসর-উত্তর ছুটি ভোগকৃত থাকিলে, উক্ত ছুটি স্থগিত থাকিবে এবং চুক্তিভিত্তিক নিয়োগ সমাপ্তির পর উক্ত অবশিষ্ট অবসর-উত্তর ছুটি ও তদ্সংশ্লিষ্ট সুবিধা ভোগ করা যাইবে।

(ঙ) চুক্তিভিত্তিক নিয়োগকাল প্রাথমিকভাবে সর্বোচ্চ দুই বছর হইবে।